ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্বে ৬২ লাখ ২১ হাজার প্রাণ নিল করোনা

মহামারি করোনা ভাইরাসে ভয়াল থাবায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পেয়েছে। যদিও আগের দিনের তুলনায় একই সময়ে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও।


শেষ এক দিনে বিশ্বে করোনার থাবায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৬৯ জন। একই সময়ে নতুন করে রোগটিতে শনাক্ত হয়েছেন সাত লাখ ৫৯ হাজার ১৫১ জন। এর আগের দিন শনিবার (১৬ এপ্রিল) বিশ্বে দুই হাজার ২৩৯ জনের মৃত্যু খবর পাওয়া গেল। আর ছয় লাখ ৯৮ হাজার ৬৩৭ জন করোনা সংক্রমিত হন।


এ নিয়ে বিশ্বে কোভিডের থাবায় মৃতের সংখ্যা বেড়ে ৬২ লাখ ২১ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৫০ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৯৪৯ জন প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ১৮৭ জন।


রবিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে এসব তথ্য জানা গেছে। ওয়েবসাইটটির দাবি, এখনো করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরপরই আছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। এছাড়া তিন নম্বরে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।


শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৮৯০ জনের করোনার থাবা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে আট কোটি ২৩ লাখ নয় হাজার ১১৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৪৪১ জনের।


দক্ষিণ এশিয়ার দেশ ভারতে নতুন করে রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৮ জনের। নির্ধারিত এই সময়ের মধ্যে মারা গেছেন পাঁচজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২১ হাজার ৭৮১ জনে দাঁড়িয়েছে। এছাড়া শনাক্তের সংখ্যা বেড়ে চার কোটি ৩০ লাখ ৪১ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে।


এছাড়া ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৩৩ জন, পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে ৬১, রাশিয়াতে ২৪০, জার্মানিতে ১০৯, দক্ষিণ কোরিয়ায় ২৭৩ ও ইতালিতে ১৩৩ জন মৃত্যুবরণ করেছেন।


এ দিকে দক্ষিণ এশিয়ার আরেক ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশে শেষ ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়ে গেছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ৫১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑